:

তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়তে রাজ্যের প্রস্তাব কেন্দ্রকে

তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়তে রাজ্যের প্রস্তাব কেন্দ্রকে

তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়তে রাজ্যের প্রস্তাব কেন্দ্রকে অরিজিত চক্রবর্তী - আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়তে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠালো রাজ্য সরকার।সরকারি সূত্রে জানা গেছে,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলাগুলির কৃষি উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এই অঞ্চলে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হতে পারে।বর্তমানে রাজ্যে দুটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে।নদীয়ায় বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়টি মূলত দক্ষিণবঙ্গের কৃষি গবেষণা ও শিক্ষার প্রয়োজন মেটায়,আর কোচবিহারের বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তবে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাম্প্রতিক বছরগুলিতে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সেখানে কোনও কৃষি বিশ্ববিদ্যালয় নেই। সেই প্রয়োজন থেকেই নতুন তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য।সম্প্রতি নতুন দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।শিবরাজ সিং চৌহানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরা হয়।তার মধ্যে অন্যতম ছিল তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি।রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবার পর সব দপ্তরই চাইছে কেন্দ্রের সরকারের থেকে সুযোগ সুবিধা আদায় করতে।এই লক্ষ্যে রাজ্যের কৃষি দপ্তর বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামোগত ও আর্থিক সুবিধার জন্য কেন্দ্রের কাছে দরবার শুরু করেছে।সূত্রের খবর,বিশ্ববিদ্যালয়ের জন্য জমি চূড়ান্ত হলে পরবর্তী ধাপে প্রশাসনিক কাজ পর্যায় ক্রমে এগিয়ে নিয়ে যাওযা হবে।মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাবটি পেশ হতে চলেছে।ওই এলাকায় নতুন কৃষি বিশ্ববিদ্যালয় হলে পড়ুয়াদের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *